১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে প্রায় ৩ হাজার কোটি টাকা দেবে জাপান
- Update Time : ০২:০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: করোনা ভাইরাসের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবেলায় বাংলাদেশকে ৩২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা দিবে জাপান। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে বিষয়টি জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
দেশটির সংসদ এই আর্থিক সহযোগিতার বিল অনুমোদন দিয়েছে বলে শেখ হাসিনাকে জানান অ্যাবে। বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেও এসময় প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের কথা স্মরণ করেন উভয় নেতা।





























