০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নিখোঁজের ২দিন পর যুবকের লাশ উদ্ধার
- Update Time : ০৪:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের ২দিন পর যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর পৌর এলাকার বটেরতলের আব্দুল গনির ছেলে মানসিক ভারসাম্যহীন রোগী আলী হোসেন (২৫) গত শনিবার ঈদের দিন সকালে কোরবানির মাংস সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয়। আজ সোমবার সকালে পৌর এলাকার হবিবপুর মাঝপাড়া সড়কের পাশের দক্ষিণ এলাকায় জমিনের পানিতে তার মৃত লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মৃত ওই যুবক মানসিক ভারসাম্যহীন রোগী ছিল।





























