জগন্নাথপুরে ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবারে জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউপির নগদ অর্থ বিতরণ
- Update Time : ০৩:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাণঘাতী করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবারে ঈদ উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার উদ্যােগে যুক্তরাজ্য প্রবাসী জমিয়ত নেতৃবৃন্দের অর্থায়নে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

উপজেলার সৈয়দপুর বাজার চৌধুরী মার্কেট ২য় তলায় বুধবার (২৯ জুলাই) বিকেলে জমিয়ত কার্যালয়ে ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ছিদ্দিক আহমদ হাসনুর সভাপতিত্ব ও সেক্রেটারি মাওলানা আখাতার হোসাইন ও সহ-সেক্রেটারি মাওলানা নাঈম আহমদের যৌথ পরিচালনায় ঈদ উপলক্ষে অর্ধশতাধিক পরিবারে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা সৈয়দ ফয়জুল হক, ইউনিয়ন জমিয়তের উপদেষ্টা মাওলানা সৈয়দ আবু আলী, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ মসরুর আহমদ, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান মুরাদাবাদী, ইউনিয়ন জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ ছয়ফুদ্দিন আহমদ, জমিয়ত নেতা হাকিম মাওলানা সৈয়দ তাজুল ইসলাম, সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সালিম আহমদ কাসেমী, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ সুহাইল আহমদ, ইউনিয়ন জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম রাজু, সহ-সাংগঠনিক মাওলানা আবিদ আহমদ সরদার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুর্শেদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা সৈয়দ আলি আহমদ, জমিয়ত নেতা মাওলানা হারুন আহমদ, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা তাহসিন আহমদ, মাওলানা আদনান আহমদ, মাওলানা নব্বির আহমদ, মাওলানা নূর আলী, ইউনিয়ন যুব জমিয়ত সভাপতি মাওলানা শেখ বিলাল আহমদ, সেক্রেটারি মাওলানা মুমিন আহমদ, সাংগঠনিক মাওলানা নাহিদ আহমদ, ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা হাবিব সালেহ, সেক্রেটারি আতিকুর রহমান কামালী, সাংগঠনিক হাফিজ আব্দুর রহমান প্রমূখ।





























