কৃষকের আর্তনাত ও দুঃখ-কষ্ট
- Update Time : ০৬:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শেখ রিপন
সোনালী ফসলে কৃষকের হাসি আহা দেখিতে কি লাগে ভালো,
সোনালী ফসলে কৃষকের ঘরে ঘরে,
সুখের প্রদীপ জ্বালে
তারা অনেক কষ্ট করে।
ফসল ফলায় মোদের সোনার বাংলায়।
অনেক দুঃখ-কষ্ট আঘাত-জ্বালা তাদের চির সঙ্গী।
নিজেকে কষ্টে রেখে অন্নের
জীবন করে রঙ্গী,
দেশ গড়ার সৈনিক তারা দেশের সেবা তাদের হৃদয়ের চাওয়া।
নিজেকে তারা বিলিয়ে দিয়েছে হয়েছে সর্বহারা তারা চির দুঃখী, পৃথিবীর বুকে ক্ষুধার কি জ্বালা
ধনীরা কি কভু বোঝে।
কৃষকের তাজা রক্তে উর্বর এ সোনার ফসল ফলে এই বাংলার মাটিতে।
সোনার ছেলেরা মোদের বাংলায় এসেছে তাজা রক্তে তারা ফসল ফলায় মাঠে মন-প্রাণ দিয়ে গাও তাদের জয়গান।
দুখীদের হোক জয় গরিব যে সৎ সব সময়ই,
বড় লোকেরা নয়।
দেশ গড়ার সৈনিক তারা
সোনার চেয়েও খাঁটি,
গরিব বলে সবাই তাদের করে অবহেলা
দুঃখ-কষ্ট তাদের চির জীবন সঙ্গী।
কখন ও কালবৈশাখী, ঝরে নিয়ে যায় তাদের বুকের কষ্টের তাজা রক্তে উর্বর এ সোনার ফসল তাদের আর্তনাত বেড়েই যায়।
তাদের ঘামে উর্বর সোনালী মাঠ।
কবি-মোবা: ০১৭৪৯৯২৮৬৪৭



















