০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আবারো বন্যার পানি বেড়েছে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- Update Time : ০২:১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে চলছে ভারী বৃষ্টি। আবারো বন্যার পানি বেড়েছে। নতুন করে ঘরবাড়িতে পানি উঠে পড়েছে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। মানুষের দুর্ভোগের শেষ নেই।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠার আগেই আবারো উপজেলার বিভিন্ন এলাকায় ২দিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে বন্যার পানি। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে আবারো ভারী বৃষ্টি। উপজেলার অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে।
উপজেলা সদরের সাথে অধিকাংশ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। হাটবাজার ও ঘরবাড়িতে আবারো পানি উঠে পড়েছে। এতে নতুন করে পানিবন্দি মানুষের দুর্ভোগও বেড়েছে।





























