০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ভুয়া করোনা সার্টিফিকেট প্রদানকারী চিকিৎসক গ্রেফতার

  • Update Time : ০৪:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: টাকার বিনিময়ে করোনা রোগীদের ভুয়া সার্টিফিকেট প্রদান ও নিজে করোনা আক্রান্ত হয়েও রোগী দেখার দায়ে সিলেটে এএইচএম শাহ আলম নামে এক চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা ও ৪ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে এ দন্ড প্রদান করা হয়। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় নগরীর মধুশহীদ এলাকার মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের নীচ তলায় ডা. এ এইচ এম শাহ আলমের চেম্বারে অভিযান চালায় র‌্যাব-৯। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, ডা. আলমকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি তার অপরাধের কথা স্বীকার করেছেন। পরে তাকে ৪ মাসের জেল ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি অনাদায়ে আরও ১ মাসের জেল দেয়া হয়। তার সব অনিয়মের প্রমাণ আমাদের কাছে রয়েছে। সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম জানান, ডা. আলম বিদেশযাত্রীসহ কয়েকজনকে করোনার ভুয়া সার্টিফিকেট টাকার বিনিময়ে দিয়েছেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেন। পরে তাকে নিয়ে তার চেম্বার মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডে অভিযান চালানো হয়।
এছাড়া তিনি ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দিতেন। যদিও তিনি কোনো সরকারি হাসপাতালে চাকরি করতেন না। তিনি নিজে গত ১৪ জুলাই করোনা আক্রান্ত হন। এই তথ্য গোপন রেখেই তিনি চেম্বারে রোগী দেখে যাচ্ছেন। জানা গেছে, ডা. এ এইচ এম শাহ আলম নগরীর মধুশহীদ এলাকায় মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের নিচতলায় চেম্বার করেন। বিদেশযাত্রীদের জন্য বিভিন্ন দেশ ও এয়ারলাইন্স করোনা নেগেটিভ সার্টিফেকেট বাধ্যতামূলক করার পর প্রবাসীদের টার্গেট করেন ডা. শাহ আলম। ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট দেয়ার কথা বলে বিদেশযাত্রীদের কাছ থেকে তিনি চার হাজার টাকা করে আদায় করে আসছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে ভুয়া করোনা সার্টিফিকেট প্রদানকারী চিকিৎসক গ্রেফতার

Update Time : ০৪:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০