০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে হামলার ঘটনায় দায়েরী মামলায় সাবেক পৌর চেয়ারম্যান মজনু মিয়া সহ ৬ জনের জামিন মঞ্জুর
- Update Time : ০৪:০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে প্রাইভেট গাড়ী চালক সাবুল মিয়ার উপর হামলা ও মারপিটের ঘটনায় সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুসহ তাতিকোনা এলাকার ১২ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং-১৯) দায়ের করেন আহত সাবুল মিয়ার পিতা শুকুর আলী। বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করা হয়। রবিবার সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়া সহ ৬ আসামী জামিন প্রার্থনা করেন। আদালত ৬ জনের জামিন মঞ্জুর করেছেন। এ মামলায় আরো ৬ আসামী পলাতক রয়েছেন।





























