দক্ষিণ সুনামগঞ্জে সমাজসেবা কার্যালয়ের হস্তক্ষেপে বন্ধ হল বাল্য বিবাহ
- Update Time : ০৭:১৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে উপজেলা সমাজসেবা কার্যালয়ের হস্তক্ষেপে ১৪ বছর বয়সি এক কিশোরী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। শনিবার (১৮ জুলাই) উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে এই কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন তারা।
এসময় তারা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী আগামীকাল রবিবার শিশু বিয়ের আয়োজনের কথা জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।
তারা আরও জানান প্রবাসীর ১৪ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজনের কথা জানতে পেরে উপজেলা সমাজসেবা কর্মকর্তার নির্দেশে উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত ইউনিয়ন সনাজকর্নীরা উপজেলার শ্রীনাথপুর গ্রামে এই কিশোরীর বাড়ী গেলে প্রথমে কিশোরীর অভিভাবক তার মা হুসনা বেগম বিয়ের আয়োজনের কথা অস্বীকার করেন, পরে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ও গ্রামের মুরুব্বীদের চাপে বিষয়টি স্বীকার করেন এবং তার মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন সমাজকর্মী এ.এফ.এম হেলালুজ্জামান, জয়ন্ত চৌধুরী, সমাজকর্মী হিল্লোল পুরকায়স্থ, ৫ নং ওয়ার্ড মেম্বার নূরুল আবেদীন, সাবেক মেম্বার আব্দুল মতিন, সংশ্লিষ্ট ওয়ার্ডের মহিলা সদস্য খায়রুন নেছা, ওবায়দুল্লাহ, সমসের আলী প্রমুখ।





























