ছাতকের ব্যবসায়ী আলহাজ্ব বশির আহমদ আর নেই, বৃহস্পতিবার ১১ টায় জানাজা
- Update Time : ০৯:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলা রড-সিমেন্ট মার্চেন্ট গ্রুপের সহ-সভাপতি, ছাতক উপজেলার ধারন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স নাজিম শাহ ট্রেডার্সের সত্ত্বাধিকারী, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের বদিরগাও গ্রামের বাসিন্দা আলহাজ্ব বশির আহমদ (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহাজ্ব বশির আহমদ বদিরগাও গ্রামের মরহুম হাজী খাঁধন আলীর পুত্র ও ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদের চাচাতো ভাই। বুধবার (১৫ জুলাই) সিলেটের নর্থ-ঈস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। শারীরিক বিভিন্ন জটিলতার কারনে তাকে ৪ জুলাই নর্থ-ঈস্ট হাসপাতালে ভর্তি করা হয়। তার করোনা টেস্টের ফলাফলে করোনা নেগেটিভ এসেছে। বুধবার বেলা ১ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১ টায় মরহুমের জানাজা নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে।





























