১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোনো অপরাধীই ছাড় পাবে না: কাদের

  • Update Time : ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রিজেন্ট হাসপাতাল ও জেকেজির কর্তা ব্যক্তিদের গ্রেপ্তার প্রমাণ করে- অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান কঠোর। বিভিন্ন খাতে অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। মুখোশের আড়ালে যতই মুখ লুকিয়ে রাখুক না কেন, অপরাধ করে কোনো অপরাধীই ছাড় পাবে না।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যে যতই ক্ষমতাশালী হোক, শেষ পর্যন্ত তাকে ধরা পড়তেই হবে। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। দুর্বৃত্তের কোনো দল নেই।

তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে কোরবানির ঈদে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। ক্ষণিকের অবহেলা কিংবা শৈথিল্য ঈদের সার্বজনীন আনন্দ সার্বজনীন বিষাদে রূপ নিতে পারে। তাই পশুরহাট এবং অন্যান্য এলাকায় সমাগম এড়িয়ে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এতে করোনার ঝুঁকি কমতে পারে।

করোনা সংকটে সবাইকে সচেতন থেকে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সবাই মিলে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ভয়কে জয় করা যাবে, ইনশাআল্লাহ।

করোনাযুদ্ধে সম্মুখসারির সাহসী যোদ্ধাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে অনেক সম্মুখসারির যোদ্ধা মানবতার কল্যাণ ও সেবাকে মহান ব্রত করে প্রাণ দিয়েছেন। তাদের এই আত্মদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বন্যাদুর্গত এলাকার মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

এর আগে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাইকা প্রধান হায়াকাওয়া ইহো সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জাপান সরকারের অর্থায়নে বাংলাদেশের সড়ক পরিবহন খাতের প্রকল্পগুলো বিশেষ করে মেট্রোরেলসহ অন্যান্য প্রকল্পের অগ্রগতি নিয়ে একটি ত্রি-পাক্ষিক সভার প্রস্তাব দেন জাপানের রাষ্ট্রদূত। দেশের উন্নয়নে বিশেষ করে সড়ক, সেতু ও মেট্রোরেল নির্মাণে জাপানের অব্যাহত সহযোগিতা ও অর্থায়নের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কোনো অপরাধীই ছাড় পাবে না: কাদের

Update Time : ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০