ছাতক-দোয়ারার বন্যার্তদের পাশে ত্রাণ নিয়ে মুহিবুর রহমান মানিক এমপি
- Update Time : ০৫:৪৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক-দোয়ারায় পরপর দু’দফা বন্যায় বিপর্যস্ত এখানের মানুষ। বন্যায় দু’উপজেলার প্রায় ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় জীনযাপন করছেন। সোমবার সকাল থেকে ছাতক-দোয়ারার বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। সকালে ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে ২৫০ বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন তিনি। পরে দু’উপজেলার দুর্গম এলাকা ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ ও দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মমতাজ নগর গ্রামে নৌকা নিয়ে পানিবন্দী ৫ শতাধিক মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামে ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বন্যার্তদের সাথে মত বিনিময় করেন এবং এলাকার বন্যা পীড়িত অসহায় মানুষের খোঁজখবর নেন তিনি। এসময় এমপি মানিক বলেন, যেকোনো প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সবাইকে ধৈর্য্য ধারণ করতে হবে। আমাদের হাতে পর্যাপ্ত ত্রান আছে। সকল পানিবন্দী মানুষকে ত্রান দেয়া হবে। শুকনো খবার চিড়া, মুড়ি, গুড়, চিনি, বিস্কুট ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরণ কালে এমপি মানিকের সাথে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুর রহিম, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল, দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, দোয়ারাবাজার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, ছাতকের পিআইও মাহবুবুর রহমান, দোয়ারা বাজারের পিআইও আম্বিয়া আহমেদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, কাজি আনোয়ার মিয়া আনু, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশিদ আহমদ, ছাতক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ নেতা রুহুল ফেরদৌস পুলক প্রমুখ।





























