১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে আবারো বন্যা নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত

  • Update Time : ০২:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ছাতকে আবারো বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়ে পড়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা। আগের বন্যার পানি ঘরবাড়ি থেকে নেমে যাওয়ার পরপরই আবারো বন্যায় প্লাবিত হয়েছে ছাতকের সর্বত্রই। শুক্রবার সকাল থেকে সুরমা নদী সহ সকল নদ-নদীতে পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতি এখানে আবারো ব্যাপক আকার ধারন করতে পারে। ইতিমধ্যে বন্যায় তলিয়ে গেছে এখানের বহু রাস্তাঘাট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও শ ‘শ একর বীজতলা। পৌরসভাসহ উপজেলার ১৩ টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। শহরের নিম্নাঞ্চল এলাকার বাসাবাড়িতে আবারো বন্যার পানি ঢুকেছে। শহরের রাস্তাঘাট ও বেশ ক’টি ব্যবসাপ্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়েছে। উজানে প্রবল বর্ষন ও পাহাড়ি ঢলের কারনে এখানে সুরমা, চেলা ও পিয়াইন নদীতে পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় চেরাপুঞ্জি সহ আশপাশ এলাকার ৫৫০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে শুক্রবার বিকাল পর্যন্ত সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ১৪০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো সুরমা, চেলা ও পিয়াইন নদীতে পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। পানিবৃদ্ধি অব্যাহত থাকলে ছাতকের সাথে সিলেট সহ দেশের সড়ক যোগাযোগ রাতেই বিচ্ছিন্ন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উপজেলা সদরের সাথে ৮ টি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির জানান, ছাতকে আবারো বন্যা হতে পারে এমন পূর্বাভাস জনসাধারণকে জানিয়ে দেয়া হয়েছে। ইতিমধ্যে দূর্যোগ মোকাবেলার জন্য বিভিন্ন প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে আবারো বন্যা নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত

Update Time : ০২:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০