০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতক সদর ইউনিয়নে সরকারি শিশু খাদ্য বিতরণ
- Update Time : ১০:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ছাতক সদর ইউনিয়নে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউনিয়নের ৯০ পরিবারের শিশুদের মধ্যে আনুষ্ঠানিকভাবে খাদ্য বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। ৯০ পরিবারের শিশুদের খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে গুড়ো দুধ, সুজি ও চিনি। এসব খাদ্যসামগ্রী বিতরণকালে ইউপি সচিব পিংকু দাস , সদস্য ময়না মিয়া, আব্দুস সালাম, আতাউর রহমান, কাজী মারুফ, ইব্রাহিম আলী, সদস্যা তাহমিনা বেগম, আফিয়া বেগম, রওশন আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।





























