০১:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে দু’ নৌ চাঁদাবাজ গ্রেফতার

  • Update Time : ০৯:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ছাতকে সুরমা নদী থেকে দু’চাঁদাবাজকে গ্রেফতার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার বিকেলে সুরমা নদীর মল্লিকপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ রুকন (৩২) ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাও গ্রামের আনোয়ার হোসেনের পুত্র ও জাহিদ মিয়া (৩০) একই গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র। আটক ওই দু’জনকে ছাতক থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ছাতক নৌ পুলিশ স্টেশনের এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ছাতক থানায় একটি চাঁদাবাজির মামলা (নং ১৩) দায়ের করেছেন। এস আই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে ছাতক থানার এএসআই সাহাব উদ্দিন, ইকবাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে নৌকাযোগে ঘটনাস্থলে পৌছে রহিম মোল্লা-৩ বাল্কহেড থেকে জোরপূর্বক চাঁদা নেয়ার সময় হাতে নাতে রুকন ও জাহিদকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০৭০ টাকা উদ্ধার করা হয়েছে। চাঁদাবাজদের অন্যান্য সহযোগীরা এসময় তাদের সাথে থাকা একটি ইঞ্জিন চালিত নৌকা যোগে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় ছাতক নৌ পুলিশ স্টেশনে একটি জিডি (নং ১৪১)ও করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে দু’ নৌ চাঁদাবাজ গ্রেফতার

Update Time : ০৯:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০