০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : ০৯:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে সাবিনা বেগম (১৯) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ছাতক পৌর শহরের নোয়ারাই (ইসলামপুর) এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোর রাতে তার স্বামীর বাড়ির পাশের একটি তালাবদ্ধ ঘরে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তীতে ছাতক থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এর আগে সোমবার দিবাগত রাতে খাওয়া দাওয়া করে স্বাভাবিকভাবে ঘুমায় সাবিনা বেগম। সকালে তার ঘরের ভিতর তাকে দেখতে না পেয়ে খোজাখুজি করে পাশের ঘরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিহত সাবিনা বেগম একই ইউনিয়নের মহিষমারা গ্রামের আব্দুর রহিমের মেয়ে। ২৯ দিন আগে নোয়ারাই (ইসলামপুর) এলাকার বাবুল মিয়ার ছেলে সুমন মিয়ার সাথে তার বিয়ে হয়। ছাতক থানার তদন্ত কর্মকর্তা মইন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।##

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৯:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০