০২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে বানভাসিদের শুকনো খাবার দিলেন প্রেসক্লাব সভাপতি কাজী মমতাজ
- Update Time : ০৩:০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জে নৌকাযোগে বন্যার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে শুকনো খাবার পৌছে দিয়েছেন জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদ ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ। রবিবার (৫জুলাই) সকালে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাসকুড়ি, বীরাগাঁও গ্রাম ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের লাউগাঙ গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে গিয়ে শুকনো খাবারের প্যাকেট তুলে দেন তিনি। এসময় সাথে ছিলেন, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মাসুক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী বুরহান উদ্দিন, সাদিকুর রহমান, প্রেসক্লাবের সদস্য ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।
প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ বলেন, এই পরিস্থিতি মানুষ কতটা কষ্টে আছে তাদের পাশে না গেলা বুঝা যাবেনা। আকস্মিক এই বন্যায় কষ্টের শেষ নেই মানুষের। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে সামান্য শুকনো খাবার নিয়ে তাদের পাশে গিয়েছি। এই করুন পরিস্থিতিতে সবার উচিত বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানো। মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি তিনি যেন ক্ষতিগ্রস্থ মানুষকে হেফাজত করেন।





























