০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতক সদর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ
- Update Time : ০১:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরন করা হয়েছে। শনিবার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউনিয়নের ৪৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরন করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। প্রতি পরিবারকে ১০ কেজি চাল, চিড়া, গুড়, দিয়াশলাই ও বিস্কুটের একটি করে প্যাকেট দেয়া হয়েছে। ত্রান বিতরণকালে ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, ইউপি সচিব পিংকু দাস, ইউপি সদস্য ময়না মিয়া, আব্দুস সালাম, আতাউর রহমান, সদস্যা আফিয়া বেগম সহ উপকারভোগী পরবারের লোকজন উপস্থিত ছিলেন।





























