০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের সিংচাপইড় ইউনিয়নে পানিবন্দীদের মধ্যে শুকনো খাবার বিতরণ
- Update Time : ০৩:০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ছাতকে সিংচাপইড় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, কর্মহীন পরিবারের মধ্যে চিড়া,মুড়ি,গুড়,মোমবাতি দিয়াশলাই বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান মুজাহিদ আলী। শুক্রবার সকাল থেকে নৌকা যোগে গ্রামে গ্রামে ঘুরে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তিনি। খবার বিতরণ কালে তার সাথে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ইউপি সদস্য ছাব্বির আহমদ,মাসুক মিয়া,আগুর মিয়া,মহিম উদ্দিন, করম আলী,তুরণ মিয়া,আজিজুর রহমান শান্ত, আব্দুল জলিল প্রমুখ।





























