০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে বন্যার পানিতে ভেসে গেছে এক খামারীর কোটি টাকার মাছ

  • Update Time : ০৬:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ছাতকে বন্যার পানিতে ভেসে গেছে ৪ টি খামারের প্রায় কোটি টাকা মূল্যের মাছ। উপজেলার নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী এলাকায় মৃত আব্দুর রহিমের পুত্র আব্দুল মোমিনের ৪ টি মৎস্য খামারের মাছ ভেসে গেছে বন্যায়। ১৬৪ একর ভূমিতে রয়েছে ৪ টি মৎস্য খামার। প্রায় ১৫০ একর ভূমিতে এলাকার সর্ববৃহৎ মৎস্য খামারটি আব্দুল মোমিনের। ৪ একর ভূমিতে রয়েছে আরো ছোট দু’টি মৎস্য খামার। এছাড়া পোনা উৎপাদন ও লালনপালনের জন্য আরো দু’কেদার ভূমিতে রয়েছে একটি বড় পুকুর। প্রলয়ঙ্কারী বন্যায় বৃহৎ খামার সহ ৪ টি খামারের প্রায় কোটি টাকা মূল্যের মাছ ভেসে গেছে। খামার মালিক গোদাবাড়ী গ্রামের আব্দুল মোমিন জানিয়েছেন বন্যার পানির স্রোতে বাহির থেকে খামারের সড়ক ভেঙ্গে প্রবেশ করে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ৫ বছর ধরে এসব খামারের মাছ তিনি শুধু বাড়িয়েই যাচ্ছেন। মাছ বিক্রি করেন নি। ৫ বছরের লালন-পালনকৃত মাছগুলো বন্যার পানিতে ভেসে যায়। তিনি জানান খামারে প্রতি মাসে ২০ হাজার টাকা মূল্যের মাছের খাবার দিতেন। খামারগুলো ভেসে যাওয়ায় তার ১ কোটি টাকার চেয়েও বেশি ক্ষতি হয়েছে।##

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে বন্যার পানিতে ভেসে গেছে এক খামারীর কোটি টাকার মাছ

Update Time : ০৬:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০