ছাতকে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করেছেন এলাকাবাসী
- Update Time : ০৫:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ছাতক সদর ইউনিয়নের শ্যামপাড়া-কান্দিগাও সড়ক বন্যায় তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানি সড়ক থেকে নেমে পড়লে এ সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে ছাতক সদর ইউনিয়নের ৭/৮ টি গ্রাম সহ উত্তর খুরমা ইউনিয়নের ৪/৫ টি গ্রামের লোকজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে। বন্যায় সড়কটির পাকা অংশ উঠে গিয়ে বড় বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে বর্তমানে রিকশা চলাচলও বন্ধ হয়ে পড়েছে। ২০০৮ সাল থেকে সড়কটিতে কোনো সংস্কার কাজ হচ্ছে না। বিগত দিনে আরো একাধিকবার এলাকার লোকজন স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করে যাতায়াত উপযোগী করেছেন। বর্তমানে এ সড়কের ১ কিলোমিটার অংশের ভাঙ্গা মারাত্মক আকার ধারণ করেছে। বৃহস্পতিবার স্থানীয়রা সারাদিন কাজ করে সড়কটি চলাচলের উপযোগী করেছেন। এলাকার আব্দুর রহিম, সাবেক মেম্বার সমরুজ আলী, সাবেক মেম্বার রইছ আলী, সাবেক মেম্বার দুলাল সরকার, সাবেক মেম্বার জাহেদুল ইসলাম আহবাব, বর্তমান ইউপি সদস্য আতাউর রহমান, স্থানীয় রমাকান্ত দাস রানা, মাফিজ আলী, কফিল উদ্দিন, শাহবাজ আলী, সানুর আলী, সুরুজ আলী, আতিক মিয়া, হাবিবুর রহমান, হাসনু মিয়া, ভারত দাস, ফখর উদ্দিন, সুন্দর আলী, অলিউর রহমান, ছমির উদ্দিন, লালু মিয়া, আব্দুল কাহার, আজাদ মিয়া, মিজানুর রহমান হাসনু, জুয়েল মিয়া, জাহির আলী, অলিউল ইসলাম, কলমদর আলী, বিশ্বজিৎ দাস, সুব্রত দাস সহ লোকজন সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। বৃহস্পতিবার সারাদিন কাজ করে শ্যামপাড়া-কান্দিগাও সড়কের ভাঙ্গা প্রায় ১ কি.মি. অংশ সংস্কার করেছেন রাতগাও, মুক্তিরগাও, কান্দিগাও, মানসীনগর ও তিররাই গ্রামের লোকজন। স্বেচ্ছাশ্রমে দিনভর সড়ক সংস্কারের কাজ করে সড়কটি যান চলাচলের উপযোগী করেছেন এলাকার উদ্যোগী ও যুবকরা। ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান বুধবার তিনি শ্যামপাড়া-কান্দিগাও সড়ক পরিদর্শন করেছেন। বন্যায় এ সড়কটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা উদ্যোগ নিয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করেছেন তাদের এই মহৎ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তিনি জানান উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পুরো এই সড়কটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।





























