০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে ৩য় দিনের মত উপহার নিয়ে করোনা আক্রান্তদের বাড়িতে প্রেসক্লাব সভাপতি কাজী মমতাজ
- Update Time : ০২:৪৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে ৩য় দিনের মত প্রাণঘাতী কোভিড-১৯ (করোনা ভাইরাস) আক্রান্ত খুদিরাইয়ের ফার্মাসিস্ট হেলাল আহমদ, জয়কলস গ্রামের সালমান আহমদ, মংলা মিয়া ও উজানীগাও গ্রামের আহমেদ ফারহান, কাকলি তাদের বাড়ীতে উপহার স্বরূপ ফলমূল পৌঁছে দিয়েছেন সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ। ভিটামিন-সি সমৃদ্ধ নানান ফলমূল দিয়ে সাজানো শুভেচ্ছা প্যাকটি বৃহস্পতিবার (১৮জুন) সন্ধায় নিজে গিয়ে আক্রান্তদের বাড়ীতে পৌঁছে দেন তিনি।
প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ বলেন, এই দুঃসময়ে করোনা আক্রান্তরা যেন নিজেদের একা না ভাবেন, তারা যেন মানসিকভাবে চাঙ্গা থাকেন তাই এই প্রচেষ্টা। দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।





























