সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান এস এম নুনু মিয়ার শোক প্রকাশ
- Update Time : ০৩:৫৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামাীলীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। এক শোক বার্তায় বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুনু মিয়া বলেন, গণমানুষের নেতা মোহাম্মদ নাসিম পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম এদেশের রাজনীতিতে যে অবদান রেখেছেন তা বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে। উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।





























