০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে র্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার
- Update Time : ০৩:৩৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের জগন্নাথপুরে র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটারগান ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলগঞ্জ এলাকা থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষসহ একটি আভিযানিক দল অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করে। র্যাব জানায়, উদ্ধারকৃত আলামত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





























