০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে করোনায় আক্রান্ত সাংবাদিক সালেহ’র বাড়িতে ফল পাঠালেন প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০৫:১৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জে প্রাণঘাতী কোভিড-১৯ (করোনা ভাইরাস) আক্রান্ত দৈনিক একাত্তরের কথার দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সালেহ আহমদ হৃদয়, শান্তিগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক জাহাঙ্গীর হোসেন ও পল্লী বিদ্যুতের লাইনম্যান মাসুক আহমদের বাসায় উপহারস্বরূপ ফলমূল পৌঁছে দিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ। ভিটামিন-সি সমৃদ্ধ নানান ফলমূল দিয়ে সাজানো শুভেচ্ছা প্যাকটি শুক্রবার(১২জুন) বিকেলে আক্রান্তদের বাড়িতে পৌঁছে দেন তিনি।
প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ বলেন, এই দুঃসময়ে করোনা আক্রান্তরা যেন নিজেদের একা না ভাবেন, তারা যেন মানসিকভাবে চাঙ্গা থাকেন তাই এই প্রচেষ্টা। তিনি আরও বলেন দোয়া করি যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তারা যেন দ্রুত সুস্থ্য হয়ে উঠেন ।






























