১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আর্ত মানবতার কল্যাণে প্রবাসী সামাজিক সংগঠন’র আত্মপ্রকাশ
- Update Time : ০৭:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শেখ রিপন :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে আর্ত মানবতার কল্যাণে প্রবাসী সামাজিক সংগঠন’র আত্মপ্রকাশ হয়েছে। জন্মভূমির সামাজিক, মানবিক দিক বিবেচনা করে প্রবাসীরা এই সংগঠনটি গঠন করেছেন। আর্ত মানবতার কল্যাণে প্রবাসী সামাজিক সংগঠন’র নবগঠিত কমিটির দায়িত্বে যারা রয়েছেন, যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান ছানু, ফ্রান্স প্রবাসী নবিউল আলম, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বদরুল ইসলাম, সৌদি আরব প্রবাসী হাসান আহমেদ, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী দুলাল আহমদ, ফ্রান্স প্রবাসী ময়ূর হোসাইন, যুক্তরাজ্য প্রবাসী তপুর আহমেদ, স্পেন প্রবাসী ফিরোজ আলী, গ্রীস প্রবাসী মনসুর আহমেদ ও ইতালি প্রবাসী সুবেদ খাঁন প্রমুখ।





























