১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাওঃ সৈয়দ আব্দুল আউয়াল (বড় হুজুর)র জানাজায় কয়েক হাজার মানুষের ঢল

  • Update Time : ০১:৪৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত মুহতামিম, সাবেক শিক্ষাসচিব, সৈয়দপুর দরগাহে জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লি, প্রখ্যাত আলেমেদ্বীন, সৈয়দপুর গ্রামের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ হযরত মাওলানা সৈয়দ আব্দুল আউয়াল (বড় হুজুর)র জানাজায় কয়েক হাজার মানুষের ঢল ছিল। জানাযায়, নজিরবিহীন উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। মাওলানা সৈয়দ আব্দুল আউয়াল (বড় হুজুর) ছিলেন একজন সাধামাটা ব্যক্তিত্বসম্পন্ন দ্বীনের এক উজ্জল নক্ষত্র। হুজুরের কিতাব পড়ানোর জ্ঞানের গভীরতা যে, কতো গভীর ছিল তা ক্লাসে তার ইলমের জজবা প্রকাশিত হতো। হুজুর ছিলেন সাধামাটা প্রচারবিমুখ নিরব আল্লাহর এক বড় ওলি। হুজুরের মৃত্যুর পর তার জানাজায় বাস্তবে কেরামতি প্রকাশ হয়েছে। বৃষ্টির মধ্যেও বিভিন্নস্থান থেকে কয়েক হাজার মানুষের ঢল নামে যা কয়েক বছরের মধ্যে জগন্নাথপুর উপজেলায় কোন জানাজায় এতো লোকের উপস্থিতি দেখা যায়নি।

৫ জুন শুক্রবার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আগুনকোনা গ্রামের নিজ বাড়িতে (৮৬) বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নাহলিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৭ মেয়ে, স্ত্রী ও দেশ বিদেশে হাজারো ছাত্র এবং অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। মাওলানা সৈয়দ আব্দুল আউয়াল (বড় হুজুর)র মৃত্যুতে সর্বমহলে নেমে আসে শোকের ছায়া। মরহুমের জানাজার নামাজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় হুজুরের দীর্ঘদিনের দ্বীনি খেদমতের প্রতিষ্ঠান সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসার ইদগাহর ময়দানে অনুষ্ঠিত হয়। এসময় ইদগাহর মাঠ, রাস্তাসহ আশপাশ এলাকা মানুষের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মরহুমের জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন শ্রেণী-পেশার শোকার্ত কয়েক হাজার মানুষের ঢল নামে।

জানাজার নামাজ: জানাজার পূর্বে শোক প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম, সৈয়দপুর দরগাহে জামে মসজিদের মুতাওয়াল্লি হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা সৈয়দ আব্দুননুর, সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসার শিক্ষাসচিব, শায়খুল হাদিস মাওলানা শায়খ সৈয়দ আব্দুর রাজ্জাক, কাতিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ হাজি ইমদাদুল্লাহ, মাওলানা সৈয়দ মাসরুর আহমদ, যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মাওলানা সৈয়দ জুনেদ আহমদ প্রমুখ। এসময় নারিকেলতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা তারিফ উদ্দিন, কুবাজপুর মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, শাহারপাড়া মাদ্রাসার মুহতামিম আব্দুল মঈম শাহিন, নাছিরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমদ, সৈয়দপুর গ্রামের বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব সৈয়দ মদচ্ছির আলী মাজন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ সাব্বির আহমদ ছাবির মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ লাল মিয়া, সমাজসেবক শিক্ষানুরাগী মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, খেলাফত মজলিস নেতা হাফিজ মাওলানা এনামুল হাসান, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা খাইরুল ইসলাম প্রমুখ।

জানাজার নামাজের পুর্বে পরিবারের পক্ষথেকে বক্তব্য রাখেন হুজুরের বড় ছেলে প্রবাসী সৈয়দ মসহুদ আহমদ, জানাজার নামাজে ইমামতি করেন হুজুরের ২য় ছেলে মাওলানা সৈয়দ রশীদ আহমদ। জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দ্বীনি খেদমত: প্রখ্যাত আলেমেদ্বীন হযরত মাওলানা সৈয়দ আব্দুল আউয়াল (বড় হুজুর) বারোকোট মাদ্রাসায়, হাজিপুর মাদ্রাসায়, কাতিয়া মাদ্রাসায়, সৈয়দপুর আলিয়া মাদ্রাসায় দ্বীনি খেদমতে (শিক্ষক) ছিলেন, সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম ও শিক্ষাসচিবের দায়িত্বও পালন করেন, হুজুর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসায় দ্বীনি খেদমতে (সিনিয়র শিক্ষক) ছিলেন।

শোক প্রকাশ: প্রখ্যাত আলেমেদ্বীন হযরত মাওলানা সৈয়দ আব্দুল আউয়াল (বড় হুজুর)র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মানবাধিকার কর্মী সাংবাদিক ইয়াকুব মিয়া। শোক বার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে হযরতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মাওঃ সৈয়দ আব্দুল আউয়াল (বড় হুজুর)র জানাজায় কয়েক হাজার মানুষের ঢল

Update Time : ০১:৪৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০