১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষথেকে ৫ শতাধিক ইমাম ও মোয়াজ্জিনকে আর্থিক সহায়তা প্রদান
- Update Time : ০৯:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে অার্থিক সহায়তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষথেকে দেশের ইমাম ও মোয়াজ্জিনদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫ শতাধিক মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষথেকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান বুধবার (৩জুন) আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও ইসলামী ফাউন্ডেশনের উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও চেক হস্তান্তর করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবীদ জননেতা সিদ্দিক আহমদ। এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিন এবং মোতায়াল্লী সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























