১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাফল্যের ধারা অব্যাহত রেখে সৈয়দপুর ফাজিল মাদ্রাসা ৩টি জিপিএ-৫ সহ শতভাগ ফলাফল অর্জন
- Update Time : ০১:৫৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: প্রতিবারের ন্যায় এবারও দাখিল পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদরাসা।
এবারের দাখিল পরীক্ষায় সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা ৩টি জিপিএ-৫ সহ শতভাগ ফলাফল অর্জন করেছে। মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় সর্বমোট ৬২ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে ৬২জন পরীক্ষার্থীর সকলেই পাশ করেছে। পাশের হার ১০০%। এর মধ্যে এ+ ৩টি, এ ৪৫টি, এ- ৮টি, বি ৩টি, সি ৩টি।





























