০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে দুপক্ষের ঘন্টা ব্যাপী সংঘর্ষে আহত ৪০

  • Update Time : ১০:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুপক্ষের ঘন্টা ব্যাপী সংঘর্ষে ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে গুরুতর আহত নুরুল আমীন (৫০), দিলোয়ার হোসেন (৪২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় থানা পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর দক্ষিণ পাড়া গ্রামে আজ সোমবার (২৫ মে) ঈদের জামাত শেষে জামে মসজিদের ইমাম নাজমুল ইসলাম কে মসজিদে রাখা না রাখা নিয়ে গ্রামের আরাফাত মিয়া ও সুহেল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছেন। আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মসজিদের ইমাম নিয়ে দুপক্ষের সংঘর্ষে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে দুপক্ষের ঘন্টা ব্যাপী সংঘর্ষে আহত ৪০

Update Time : ১০:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০