জগন্নাথপুরে ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে তাফায়ূল ইসলাম চৌধুরীর পক্ষথেকে ৫ লক্ষ টাকার ত্রান ও নগদ অর্থ বিতরণ
- Update Time : ০৮:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে ৫ লক্ষ টাকার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন জগন্নাথপুরের বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী তাফায়ূল ইসলাম চৌধুরী।
জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর (বাগজুর) গ্রামের যুক্তরাজ্যের সফল ব্যবসায়ি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী তাফায়ূল ইসলাম চৌধুরীর পক্ষথেকে জগন্নাথপুর পৌর এলাকা সহ উপজেলায় করোনা ভাইরাস ও ঈদে অসহায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে ৫ লক্ষ টাকার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে ৫ লক্ষ টাকার খাদ্য সামগ্রী ত্রান ও নগদ অর্থ বিতরণী কার্যক্রমে সার্বিক তত্বাবধানে ছিলেন, তাফায়ূল ইসলাম চৌধুরীর ছোট ভাই জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য সমাজসেবক ও শিক্ষানুরাগী মাশ্বাদুল হক চৌধুরী রাসেল।





























