০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে অসহায়দের মধ্যে ব্যবসায়ি ফজর আলীর নগদ অর্থ প্রদান
- Update Time : ০৮:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকের দোলারবাজার ইউনিয়নের উত্তরকুর্শি গ্রামের বাসিন্দা, সিলেটস্থ ছাতক সমিতির সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ি মো. ফজর আলীর ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার তার উত্তরকুর্শিস্থ নিজ বাড়ি থেকে বৃহত্তর কুর্শির ২৫০টি পরিবারকে নগদ দেড় লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী হাজী রইছ আলী, আব্দুল সত্তার, গিয়াস উদ্দিন, কনা মিয়া, সাহেব আলী, সাকিল আহমদ, সাজুর আলী, বশির উদ্দিন, আবুল লেইচ, সুমন আহমদ, আকবর আলী, আয়না মিয়া প্রমূখ।





























