০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি
- Update Time : ০৮:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির পক্ষথেকে দরিদ্রদের মধ্যে ঈদের উপহার নগদ অর্থ বিতরণ করেছেন।
আজ বুধবার আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে পরিকল্পনামন্ত্রীর পক্ষথেকে নগদ ৫ লাখ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এ এম এ মান্নান এমপি। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলমের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি জননেতা সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভূঁইয়া প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























