০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কদম ফুল
- Update Time : ০৪:৫২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শুভ্রা মনি
আমি ব্যাকুল হয়ে রয়েছি পেতে গুচ্ছ কদমের ঘ্রাণ
জুড়াবে হৃদয় পেলে তা হাতে আমারও ক্ষতপ্রাণ।
বাদলের দিনে ভিজে একাকার তপ্ত হৃদয় মন
ছুতে বড় সাধ হয় যে কেবল নিরালায় প্রতিক্ষন!
শ্রাবণে আকূল- হৃদয় ব্যাকুল ছুতে চায় ঢালিখানি
দেয় যে আমায় -ডালে ডালে দুলে ফুলগুলি হাতচ্ছানি!
যেখানেই ছুটি কদমের ঘ্রাণে ভরে যায় তণু-মন
ব্যাকুল হয়ে-ছুটা ছুটি করি দিবা রাত্রিক্ষণ।
হৃদয়ে প্লাবণ-ঝড়ো হাওয়া বয় আখিতে কদম দুলে-
কল্পনাতে চেয়ে দেখি আমি- গুজেছি খোপায় চুলে!
হঠাৎ যদি আঙ্গিনা আমার
ভরে যেতো ফুলে-ফুলে
ধীর পায়ে হেটে…খুশির আবেশে আঁচলে নিতাম- সবিই তুলে!



















