ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরন
- Update Time : ০৯:৪৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের জুলাই ২০১৯ হইতে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা বিতরন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর পর্যন্ত ছাতক সোনালী ব্যাংক এর ব্যবস্থাপক আব্দুল জলিলের নেতৃত্বে ৮সদস্য ভাতা প্রদানকারি টিম ইউনিয়নের ভাতাভোগীদের হাতে ভাতা প্রদান সম্পন্ন করা হয়েছে। ৩হাজার টাকা করে ৫শ’ ৪৫ জন বয়স্ক ভাতা, ৩হাজার টাকা করে ১৭৯জনকে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ১৫৪জনকে ৪হাজার ৫শ’ টাকা করে ভাতা প্রদান করা হয়। এখানে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী মিলে সর্বমোট ২৮ লাখ ৬৫হাজার টাকা বিতরন করা হয়েছে। ভাতা বিতরনের শুভ উদ্বোধন করেন, ছাতক উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ।করোনাভাইরাস জনিত কারনে শারিরিক দুরত্ব বজায় রাখতে ও নিরাপদ ভাবে ভাতাভোগীরা নিজ নিজ ভাতা গ্রহন করার জন্য উপজেলা ইউএনও কর্তৃক গঠিত উত্তর খুরমা ইউনিয়নের সেচ্ছাসেবক বৃন্দের ভুমিকা ছিল প্রশংসনীয়। ভাতা প্রদান শুরু থেকে শেষ পর্যন্ত শারিরিক দুরত্ব বজায় রেখে লাইনে দাড়ানোর জন্য ও গনজমায়েত না হওয়ার জন্য সর্বাত্মক চেষ্ঠা চালিয়ে সফলতার সহিত মানুষের কল্যানে কাজ চালিয়েছেন সেচ্ছাসেবকরা। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যাবৃন্দ, ইউপি সচিব বুরহান উদ্দিন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর পরিচালক আজিজুল হক জাহাঙ্গীর, আজির উদ্দিন ও অফিস সহকারী আবু সুফিয়ান এবং গ্রাম পুলিশ এর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।





























