জগন্নাথপুরে হাজী আলা মিয়া ট্রাষ্টের পক্ষথেকে লুদরপুর গ্রামে ২ শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী, নগদ অর্থ বিতরণ ও গভীর নলকূপ প্রদান
- Update Time : ১২:২৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে আর্থ মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত হাজী আলা মিয়া ট্রাষ্টের উদ্যোগে পৌর শহরের লুদরপুর গ্রামে করোনা ভাইরাস লকডাউনে ঘরেবন্দি কর্মহীন অসহায়-দরিদ্র ২ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী, নগদ অর্থ বিতরণ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্থ অসহায়-দরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ প্রদান করা হয়েছে।

জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর গ্রামের হাজী বাড়ির বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী মোঃ রফিক মিয়া কর্তৃক তাহার বাবার নামে প্রতিষ্ঠিত হাজী আলা মিয়া ট্রাষ্টের অর্থায়নে করোনা ভাইরাস লকডাউনে ক্ষতিগ্রস্থ লুদরপুর গ্রামসহ বিভিন্ন এলাকার ২ শতাধিক অসহায়- দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ত্রান ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

১০ মে রোববার বেলা ২টায় হাজী আলা মিয়া ট্রাষ্টের সাধারন সম্পাদক জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সমাজসেবক শিক্ষানুরাগী ইউনুছ মিয়ার সার্বিক সহযোগিতায় লুদরপুর হাজী বাড়ীতে আয়োজিত খাদ্য সামগ্রী ত্রাণ, নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জননেতা সিদ্দিক আহমদ। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মামুন আহমদ, লুদরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী মোঃ লালা মিয়া, আব্দুল কাদির, ইসহাকপুর, লুদরপুর, ইনাতনগর টাইটেল মাদ্রাসার সহ-সভাপতি সিদ্দিক মিয়া, লুদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি হেলাল আহমদ, ওয়াফির মিয়া, লুদরপুর জামে মসজিদের মোতায়াল্লী হাজী আব্দুল কদ্দুছ, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি স্বপন আহমদ, ব্যাংকার জাহেদ আহমদ,

সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক জাহিদ হাসান, আব্দুল কাইয়ুম, আবু মিয়া সিলেট এমসি কলেজের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আজহারুল আমীন সৈদুল, হেলপিং হিউম্যানিটির আবু মিয়া, তরুন সমাজকর্মী সায়েখ আহমদ, শামীম আহমদ, নজরুল ইসলাম, শাহীন আহমদ, শামীম আহমদ, হাফিজ ওলিউর রশীদ, মাওলানা জহুরুল আমীন রুহেল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস সংক্রমণ থেকে বিশ্ববাসীকে রক্ষাসহ অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করায় যুক্তরাজ্য প্রবাসী মোঃ রফিক মিয়া এবং হাজী আলা মিয়া ট্রাষ্টের সকল ট্রাষ্টিবৃন্দ সহ তাদের পরিবারবর্গের কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শিক্ষক কাজী মাওলানা মিজানুর রশীদ। পরে ট্রাষ্টের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ মিয়ার তও¦াবধানে লুদরপুর গ্রামসহ ২ শতাধিক পরিবারের মধ্যে দুধ, চিনি, ময়দা, চোলা, খেজুর, চানাবুট, ভোজ্যতেল সহ ত্রান সামগ্রীর প্যাকেট ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এদিকে ট্রাষ্টের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ মিয়া জানান, করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্রদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি ট্রাষ্টের পক্ষথেকে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ৩টি গভীর নলকূপ স্থাপন করে দেয়া হয়েছে।

মানবতার কল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী হাজী আলা মিয়া ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মোঃ রফিক মিয়া জানান, নিজ এলাকা সহ দেশের বিভিন্ন এলাকার অসহায় দরিদ্রদের কল্যাণের পাশাপাশি দেশের প্রতিটি দূর্যোগে মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।





























