০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে উপহার সামগ্রী বিতরণে প্রতিবেশীর ঘরে খাবার আছে কিনা খোঁজ রাখুন, প্রয়োজনে সহায়তা করুন- মিজান চৌধুরী

  • Update Time : ০৬:৪০:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, বিগত নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, পবিত্র রমজান মাসে যেন আপনার প্রতিবেশী অভুক্ত অবস্থায় যেন রোজা না রাখে ও প্রতিবেশীর ঘরে খাবার আছে কিনা খোঁজ রাখুন। করোনার মহামারিতে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে কর্মহীন অসহায় মানুষদের ঘরে। খেয়ে না খেয়ে দিন পার করছেন এসব মানুষ। পবিত্র রমজান মাসে অনেকেই না খেয়ে রোজা রাখছেন যা অতীব কষ্টকর। আমাদের দায়িত্ব তাদের খোজ রাখা। আমাদের সবার সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করা। সরকার করোনা মোকাবেলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে, অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতেও ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় সরকার কোন ভাবে এড়াতে পারেনা। বিনা ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা এসি রুমে নাক ডেকে ঘুমচ্ছেন। করোনা থেকে বাঁচতে খাঁচায় বন্ধী হয়েছেন। অথচ তাদের এলাকার মানুষ আজ অসহায় ভাবে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে। এখনই সময় খাঁচা থেকে বের হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান। না হলে এর জবাব অবশ্যই জনগণের কাছে দিতে হবে।”

এই দুর্যোগের সময়ও সরকারের পৌষ্য কিছু সংখ্যক জনপ্রতিনিধিরা দুর্নীতিতে পিছিয়ে নেই, অসহায় মানুষদের জন্য বরাদ্দকৃত খাদ্য সামগ্রী চুরিতে ব্যস্ত তারা। অপর দিকে এই দুর্নীতির বিরোদ্ধে কেউ কথা বলতে পারছেনা। কথা বললেই মুখ বন্ধ করতে ব্যবহার করা হচ্ছে কালো আইন (ডিজিটাল নিরাপত্তা আইন)। আমি করোনার ভয় উপেক্ষা করে ছাতক দোয়ারার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছি। অসহায় মানুষদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব। আজ রোববার (১০ মে) ছাতক উপজেলার হায়দরপুর গ্রামসহ ভাতগাঁও ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে দ্বিতীয় দফায় কয়েক শতাধিক পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণকালে মিজানুর রহমান চৌধুরী উপরোক্ত একথাগু বলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে উপহার সামগ্রী বিতরণে প্রতিবেশীর ঘরে খাবার আছে কিনা খোঁজ রাখুন, প্রয়োজনে সহায়তা করুন- মিজান চৌধুরী

Update Time : ০৬:৪০:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০