০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ভারতীয় নাসির বিড়ি সহ এক ব্যবসায়ী আটক
- Update Time : ১২:৩২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে ভারতীয় নাসির উদ্দিন বিড়ি সহ এক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর পরগনা বাজারের নিজ দোকান থেকে ৮ হাজার ভারতীয় নাসির উদ্দিন বিড়িসহ আনছার আলীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের মৃত মরতুজ আলীর পুত্র। জানা যায় জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আব্দুল মান্নান ও এ এস আই রেজা সহ এক দল পুলিশ স্থানীয় পরগনা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। সংবাদ লিখা পর্যন্ত তাকে জাউয়াবাজর পুলিশ তদন্ত কেন্দ্রের হাজতে রাখা হয়েছে। আটককৃত আনছার আলী পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ির ডিলার জাউয়া বাজার ইউনিয়নের হাবিদপুর গ্রামের জনৈক এক ব্যক্তির কাছ থেকে সে বিড়ি ক্রয় করেছে। ##





























