০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩০

  • Update Time : ০৬:৫৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খালপাড় গ্রামে শুক্রবার সন্ধ্যায় পুর্ব বিরোধের জের ধরে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমানের পক্ষের সাথে কথা কাটাকাটি হয় একই গ্রামের মৃত মুতিবুর রহমানের ছেলে মুহিবুর রহমানের পক্ষের। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।

গুরুতর আহতরা হলেন, মুহিবুর রহমান (৩৫) এর পক্ষের মুহিবুর রহমান, মখদ্দুছ মিয়ার ছেলে লাবিব হোসেন ও দিলোয়ার হোসেন, সেজমিন আক্তার (৪০)। অন্যান্য আহতরা হলেন মুতালিন (১৮), হেলাল মিয়া (৩২), সানুয়ার (৩০), মেম্বার মিজানুর রহমানের পক্ষের সিরাজুল ইসলাম সাজুলের ছেলে তোফায়েল আহমদ (৪০), আবিদ নূরের ছেলে দিলদার আহমদ (২১), আবুল খয়েরের ভাগ্না সাইফুর রহমান (২২), মৃত আলেক উদ্দিনের ছেলে ইশতাকুল মিয়া (৫০) ও একই গ্রামের শফিকুল ইসলাম। গুরুতর আহতদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অন্যান্য আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩০

Update Time : ০৬:৫৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২০