দেশে ৮ মার্চ ৩ জন, ৮ এপ্রিল ৯৮১, ৮ মে ১৩,১৩৪ করোনা আক্রান্ত
- Update Time : ০৬:০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এদিন ৩ জনের শরীরে মহামারী এই ভাইরাস ধরা পড়ে। এর এক মাস পরে গত ৮ এপ্রিল সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৮১ জনে। এবার দুই মাসের ব্যবধানে আজ ৮ মে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ১৩৪ জনে। এই সময়ে সারাদেশে নমুনা সংগ্রহ-পরীক্ষা, করোনায় মৃত্যু ও সুস্থ হওয়ার সংখ্যায় তুলনামূলকভাবে বেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা আজ শুক্রবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে জানিয়েছেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে। একই সময়ে আরও ৭০৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৩ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত থেকে আরও সুস্থ হয়েছেন ১৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২ হাজার ১০১ জন।





























