০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে করোনা প্রাদূর্ভাব মোকা‌বেলায় জীব‌নের ঝুঁ‌কি নি‌য়ে কাজ কর‌ছে প্রশাসন প্রসংশায় পঞ্চমুখ যারা

  • Update Time : ১২:৫১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী :: করোনাভাইরাস সংক্রমণ রোধে সুনামগঞ্জের ছাতক উপজেলার মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ছাতকে কর্মরত প্রশাসনের কর্মকর্তারা। উপজেলাবাসীকে খাদ্য সামগ্রী সহায়তা, স্বাস্থ্য সুরক্ষা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করণ, সরকারি ত্রাণে সুষ্ঠ বন্টনসহ ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের নেতৃত্বে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় দুই শতাধিক যুবকদের যুদ্ধের মূলমন্ত্রে ঐক্যবদ্ধ করে করোনা পরিস্থিতিতে স্বেচ্ছায় কাজ করার জন্য স্বেচ্ছাসেবক টিম গঠন করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল ও থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ, বাজার মূল্য নিয়ন্ত্রণ, আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌছানো, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, লকডাউন সফল করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। পাশাপাশি মহামারি করোনা যুদ্ধেও এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করছেন তারা। করোনাভাইরাস সংক্রমণ রোধে তাদের নেতৃত্বে উপজেলা, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনের কার্যক্রমে প্রশংসিত হয়ে উঠেছে উপজেলাবাসীর কাছে।

জানা যায়, ছাতকে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ পরিবারে প্রশাসনের পক্ষ থেকে সরকারি খাদ্য সহায়তা প্রদান করেছেন তারা। ওইসব পরিবারে থাকা শিশুদেরও খাদ্য সহায়তা দেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে লকডাউনে থাকা ওইসব পরিবারে নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। এছাড়া প্রশাসনের সহযোগিতায় সরকারি, বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠণের মাধ্যমে কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তারা প্রতিনিয়ত কর্মতৎপরতার মধ্যে সরকারি নির্দেশনার আলোকে এলাকার জনপ্রতিনিধি, সমাজসেবক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে করোনা বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় অব্যাহত রেখেছেন।

এলাকাভিত্তিক ব্যক্তি উদ্যোগে করোনার কারনে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকারীদের করোনা সচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনাও প্রদান করছেন। প্রশাসনের পক্ষ থেকে উপজেলার গ্রামের মানুষকে সচেতন করতে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এলাকায় এলাকায় মাইকিং ও জীবানুনাশক স্প্রেও করানো হচ্ছে। উপজেলার বিভিন্ন হাট বাজারে জনসমাগম এড়ানোর জন্য কয়েকটি বড় বাজার খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে। স্ব স্ব প্রতিষ্ঠানে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে উদ্বুদ্ধ করেছেন প্রশাসনের কর্মকর্তারা।

এ ছাড়া উপজেলার সকল সাপ্তাহিক হাট বন্ধ রাখা হয়েছে। ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক এসব স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে পিপিই, মাস্ক প্রদান করা হয়েছে। অন্যদিকে গ্রাম পর্যায়ে উপজেলার ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম অব্যহত রয়েছে বলে জানা গেছে। এসব কাজে ছাতক উপজেলা ও পুলিশ প্রশাসনের সকল কর্মকাণ্ড সর্ব মহলে প্রশংসিত হয়েছে। অন্যদিকে ছাতকের রাজনৈতিক দল, সামাজিক সংগঠণ ও ব্যক্তি উদ্যোগে বিভিন্ন প্যাকেজে যারা ত্রাণ বিতরণ করছেন তাদেরকে মোবাইল ফোনে উৎসাহিত ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। এব্যাপারে ছাতক সরকারি কলেজের অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ বলেন, করোনা যুদ্ধ মোকাবেলায় ছাতক উপজেলা প্রশাসনের কার্যক্রম সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। যেকোনো প্রয়োজনে মানুষ তাদেরকে পাশে পাচ্ছে। সকলের সহযোগিতায় আমাদের এই দূর্যোগ কাটিয়ে উঠা সম্ভব হবে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকলকে সচেতন থাকতে হবে। এ যুদ্ধ আমাদের একার নয়। পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে উপজেলাবাসীকে সচেতন রাখতে কাজ করে যাচ্ছে। এতে তিনি সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে জানান। সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল বলেন, ঝুঁকি উপেক্ষা করে করোনাভাইরাস সংক্রমণ রোধে মানুষকে সচেতন করতে মাঠে কাজ করতে হচ্ছে। ছাতক বাসীকে বলবো আপনারা যত সম্ভব ঘরে থাকুন। সরকারি সকল আইন মানুন। আপনাদের যে কোন প্রয়োজনে আমরা পাশে আছি। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির জানান, উপজেলা ও পুলিশ প্রশাসনের ভূমিকার পাশাপাশি উপজেলাবাসীর ভূমিকাও অনেক। প্রশাসনের পক্ষ থেকে অসহায় কর্মহীন পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এ ছাড়া রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ছাতকের কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা ও উৎসাহ যোগানো হচ্ছে। সরকারি সাহায্য অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি আরও জানান উপজেলা স্বাস্থ্যবিভাগ এবং কর্মকর্তাগণ করোনা মোকাবিলায় সতর্কতার সহিত নিরলসভাবে কাজ করছেন। ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী জানিয়েছেন ছাতক পৌরসভার পক্ষ থেকে করোনা মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পৌরসভার পক্ষ থেকে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, শহর পরিচ্ছন্ন ও ওয়ার্ডে-ওয়ার্ডে জনসচেতনতার প্রচার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। ওয়ার্ড কাউন্সিলররা এ ব্যাপারে কাজ করে যাচ্ছেন। এব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক জানান, করোনা সংক্রমণ রোধে জনসচেতনতার বিকল্প নেই, ঝুঁকি উপেক্ষা করে প্রশাসনের কর্মকর্তারা মানুষকে সহায়তার পাশাপাশি সচেতন করার লক্ষে নিরলসভাবে যে কাজ করে যাচ্ছেন তা প্রশংসার দাবিদার। তিনি জানান, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা এ যুদ্ধেও জয়ী হবো ইনশাআল্লাহ। এজন্য নিজ নিজ জায়গা থেকে সকলকে এগিয়ে আসতে হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে করোনা প্রাদূর্ভাব মোকা‌বেলায় জীব‌নের ঝুঁ‌কি নি‌য়ে কাজ কর‌ছে প্রশাসন প্রসংশায় পঞ্চমুখ যারা

Update Time : ১২:৫১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০