০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ থেকে ইয়াবাসহ গ্রেফতার ২
- Update Time : ০৫:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে ইয়াবাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৯। বুধবার বিকাল ৫টার দিকে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকার অচিন্তপুর গ্রাম থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হলেন-সুনামগঞ্জ জেলার সদর থানাধীন সোনাপুর এলাকার রবি মিয়ার ছেলে মো.উজ্জল মিয়া (৩৩) ও একই এলাকার আবু সালামের ছেলে .তাকবির হোসেন(৩০)। র্যাব জানায়, সিপিসি-৩ লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃতে সুনামগঞ্জ জেলার থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।





























