ছাতকে গোপনে ঢাকা থেকে আসা এক ব্যাক্তির শ্বশুর বাড়ী লকডাউন
- Update Time : ০২:৩৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের
ছাতকে সিংচাপইড় ইউনিয়নে বিভিন্ন গ্রামে গণসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছে ইউনিয়নের স্বেচ্ছাসেবক টিম। ১মে শুক্রবার ইউনিয়নের সৈদের গাঁও ঢাকা ফেরত ময়মনসিংহ জেলার আব্দুল কাইয়ুমের পুত্র রফিকুল ইসলাম গত তিন দিন আগ থেকে সৈদের গ্রামে শ্বশুর বাড়ী অবস্থান করেছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সংবাদ কর্মী উজ্জীবক সুজন তালুকদার, স্বেচ্ছাসেবক সৈয়দ আলমগীর আহমদ সুমন, জাকারিয়ার নেতৃত্বে স্বানীয় গ্রাম পুলিশ ললিত মোহন কর কে নিয়ে গ্রাম ও পাড়া প্রতিবেশীর সমন্বয়ে তার শশুর রুসমত আলীর বাড়ী ১৪ দিনের জন্য লকডাউন করে লাল প্রতাকা উড়ানো হয়েছে।
খবর নিয়ে জানা যায় শুক্রবার সকালে সৈদের গাঁও থেকে পলাতক রয়েছে রফিকুল, তার শাশুড়ী ও পরিবারের লোকজন প্রতিবেশীদের বাড়ীতে ঘোরাফেরা না করার নির্দেশ দেয়া হয়। এসময় গ্রামের মুরুব্বি মাষ্টার কাজী এনামুল হক, জহুর আলী, সমর উদ্দিন, মনোহর আলী, কাজী আব্দুল কাহার উপস্থিত ছিলেন।





























