১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে র্যাবের অভিযানে ২৮ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৬:৪৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। এ সময় সংক্রামক রোগ আইনে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
সোমবার(২৭এপিল) সকাল ১১টার দিকে র্যাব-৯ এর একটি দল ছাতক থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর লে: কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে এবং এস মো.শফিকুল ইসলাম(নির্বাহী ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ) এর সমন্বয়ে পরিচালিত অভিযানে সংক্রামক রোগ আইন ২০১৮ ধারা অমান্য করায় ৫টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।





























