০২:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৩ লক্ষ টাকার ক্ষতি
- Update Time : ০৮:৫১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সসুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকান্ডে একটি বসতবাড়ি পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গুংগিয়ারগাঁও গ্রামে।
জানাগেছে, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গুংগিয়ারগাঁও গ্রামের রনজিত নাথ নামের এক ব্যক্তির বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রন করেন। ততক্ষনে পুরো বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য কলকলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হাসিম জানান।


























