ছাতকে সাবেক এমপি মিলনের খাদ্য সহায়তা প্রদান
- Update Time : ০৪:৫১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জাহাঙ্গীর আলম চৌধুরী :: ছাতক-দোয়ারার কয়েক হাজার অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক,সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন অব্যাহত ভাবে ছাতক-দোয়ারার বিভিন্ন অঞ্চলের অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন। করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারদের মধ্যে তিনি চাল,ডাল,আলু,তেল ও পিয়াজ বিতরণ করে যাচ্ছেন টান দু’সপ্তাহ ধরে। প্রায় প্রতিদিনই কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে অসহায় পরিবারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এসময় কলিম উদ্দিন আহমদ মিলন বলেন সাধ্যমতে করোনার কারনে ঘরে বন্দী থাকা কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা ঘরে ঘরে পৌছে দেয়া হবে। তিনি সকল অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতিও আহবান জানান। ইসলামপুর ইউনিয়নে খাদ্য সহায়তা প্রদানকালে সাবেক এমপি মিলনের সাথে ছিলেন বিএনপি নেতা আব্দুল মছব্বির, আলী হোসেন, নেছার আহমেদ, শ্রমিকদলের সোনাহর আলী, আব্দুছ ছোবহান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ইজাজুল হক রনি, যুবদল নেতা সাদিক আহমদ, শাহজাদা আরিফ, ছাত্রদলের কামরুল ইসলাম রেজা প্রমুখ।





























