০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কৃষকের ধান কেটে ঘরে তুলতে আমাদের সব সহযোগী সংগঠনের নেতাকর্মী মানুষের পাশে- প্রধানমন্ত্রী

  • Update Time : ০৫:১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সারাদেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ায় ছাত্রলীগের প্রশংসা করলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ঢাকা বিভাগের কয়েকটি জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ প্রশংসা করেন। তিনি বলেন, জমির ধান এখন পাকতে শুরু করেছে। ধানকাটা নিয়ে সমস্যা যখন সৃষ্টি হল তখন আমি ছাত্রলীগকে নির্দেশনা দিয়েছি। তারা নিজ নিজ এলাকায় কৃষকের পাশে দাঁড়াচ্ছে। ধান কেটে দিচ্ছে। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিজেরাই হ্যান্ডস্যানিটাইজার বানিয়ে বিতরণ করছে। বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিচ্ছে। এ জন্য ছাত্রলীগকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী বলেন, শুধু ছাত্রলীগই নয়, আমাদের সব সহযোগী সংগঠনের নেতাকর্মী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কৃষকের ধান কেটে ঘরে তুলতে আমাদের সব সহযোগী সংগঠনের নেতাকর্মী মানুষের পাশে- প্রধানমন্ত্রী

Update Time : ০৫:১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০