পুত্রের জন্ম উৎসবের অর্থ দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন প্রবাসী পিতা
- Update Time : ০৮:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
রেজাউল করিম রেজা, ছাতক :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর কাজী বাড়ী গ্রামে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমদ্বানকে সামনে রেখে প্রবাসীর পুত্র অারাফাত অামীনের জন্ম বার্ষিকী উদযাপন না করে এ অর্থ দিয়ে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে দৃষ্ঠান্ত স্থাপন করেন জগন্নাথপুর উপজেলার লুদরপুর গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী নুরুল অামীন। তাঁর অর্থায়নে এবং নুরুল অামীন ফাউন্ডেশনের উদ্যোগে এবং রোটারিয়ান কাজী রাহিম ইসলাম মিছলুর সার্বিক তত্ত্বাবধানে সোমবার (২০ এপ্রিল) দুপুরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গ্রামের ১শ’৩৫জন অসহায়দের মধ্যে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তৈল, দেড় কেজি অালু, অাধাকেজি ছোলা, অাধা কেজি খেজুর, অাধা কেজি পেয়াজ ও ১টি সাবান প্যাকেট তৈরি করে প্রতিজনকে বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, ছাতক-দোয়ারাবাজার অাসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন অাহমদ মিলন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুরব্বি কাজী অাবু মিয়া, ছাতক উপজেলা বিএনপির অাহবায়ক কমিটির সদস্য জাহিদুৃল ইসলাম অাবাব, দোয়ারাবাজার উপজেলা বিএনপির অাহবায়ক কমিটির সদস্য এইচ এম কামাল, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-শিল্প বিষয়ক সম্পাদক খায়ের উদ্দিন, কাজী সেলিম অাহমদ, দৈনিক ইনকিলাব ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি কাজি রেজাউল করিম রেজা, তরুন ব্যবসায়ী তানভীর মজুমদার, দোহালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর অালম, প্রতাপপুর লতিফিয়া ইসলামিয়া সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নোবেল খাঁন, হাফেজ মাওলানা মাহফুজুল ইসলাম মাছুম, সৈয়দ মেহেদি, রোটারেক্ট কাজী এমদাদুল ইসলাম বাবলু প্রমুখ।





























