০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ ও সেনাবাহিনীর যৌথ পর্যক্ষেণে কমলগঞ্জে ৮ মামলায় ৮ হাজার ৪ টাকা জরিমানা আদায়
- Update Time : ০৪:১৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
এম এ কাদির চৌধুরী ফারহান :: করোনা ভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ কড়া পর্যবেক্ষণকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলা হয়েছে।
মামলায় মোটরসাইকেল আরোহী ও দোকানদারদের কাছ থেকে নগদ ৮ হাজার ৪০০ টাকা জরিমানা
আদায় করা হয়।
রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানকালে সেনা কর্মকর্তা
ক্যাপ্টেন শাহরিয়ার ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ও শমশেরনগর বণিক কল্যাণ সমিতিরর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ ও সেনাবাহিনীর যৌথ কড়া পর্যক্ষেনকালে হেলমেটবিহিন মোটরসাইকেল চালনা, বিনা কারণে ঘুরে বেড়ানোসহ নানা অপরাধে ১৮৬০ ধারার ১৮৮ উপধারা ও ২৬৯ উপধারায় ৮টি মামলায় ৮ হাজার ৪০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
পর্যবেক্ষণকালে নিত্য প্রয়োজনীয় মোদী দোকান ও খাদ্য সামগ্রীর দোকান ও ফার্মেসীতে বেশী লোক সমাগম না করে ব্যবসা করার নির্দেশনা দেওয়া হয়। রাস্তাঘাটে অহেতুক কেউ বের না হতেও বলা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলা করে জরিমানা আদায় করার সত্যতা নিশ্চিত করেছেন।





























