০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে আরো ৪ জনের নমুনা সংগ্রহ
- Update Time : ০৩:৫২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে করোনা সন্দেহে আরো ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে ২০ জনের নমুনা সংগ্রহ করলো উপজেলা প্রশাসন। সর্বশেষ উপজেলা সদর ইউনিয়ন থেকে ১ জন, খাজাঞ্চি ইউনিয়ন থেকে ১জন ও লামাকাজি ইউনিয়ন থেকে ২ জনের নমুনা নিয়ে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সন্দেহ ভাজন ১৬ জনের নমুনা পাঠানো হয়েছিল। ওই ১৬ জনের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান।





























