আনছারীর জানাজায় অর্ধ লক্ষাধিক মানুষ!
- Update Time : ১২:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদেক :: করোনাভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারির জানাজার নামাজে অর্ধ লক্ষাধিক মানুষের আগমন ঘটে। সকাল থেকেই লকডাউন ও বৃষ্টিকে উপেক্ষা করে বি-বাড়িয়ার বেড়তলায় তাঁর ছাত্র, ভক্ত ও আলেম-উলামার ঢল নামে। জনতার স্রোত দেখে স্থানীয় প্রশাসনও লকডাউন আইন কয়েক ঘণ্টার জন্য শিথিল করে দেয়।
হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজার নামাজ ও দাফন অর্ধ লক্ষাধিক জনতার উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ায় তাহার প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়া বেড়তলা মাদরাসা প্রাঙ্গণে জানাজার নামাজে ইমামতি করেন হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারির দ্বিতীয় ছেলে মাওলানা আসাদুল্লাহ গালিব। পরে বেড়তলা মাদরাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, গতকার শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫.৪৫ মিনিটে বি-বাড়িয়ার মার্কাজপাড়ার আনছারি মঞ্জিলে হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারি ইন্তেকাল করেন। দেশ-বিদেশে খ্যাতিসম্পন্ন ইসলামি সুবক্তা হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারী দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি দেশ-বিদেশে চিকিৎসা গ্রহণ করেছেন। চিকিৎসকদের পরামর্শমতে তিনি মার্কাজপাড়ার আনছারি মঞ্জিলে গত কয়েক মাস থেকে অবস্থান করছিলেন।
অসুস্থতার কারণে সকল ইসলামি প্রোগ্রাম বাতিল করে দিয়েছিলেন। গত কয়েক দিন ধরে শারিরীক অবস্থা খারাপ থাকার পর গতকাল বিকেল ৫.৪৫ মিনিটে তিনি নিজ বাড়িতেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে জুবায়ের আহমদ আনছারীর বয়স ছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে এবং অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।





























